শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

শহরের এক পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বলেছেন, একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানোর খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।

এদিকে ডুকির এক চিকিৎসক জোহর খান শাদিজাই বলেছেন, আমরা এখন পর্যন্ত জেলা হাসপাতালে ২০টি লাশ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।

প্রসঙ্গত, গত সোমবার (৭ অক্টোবর) বেলুচ লিবারেশন আর্মি নামের একটি গোষ্ঠী পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দরের বাইরে চীনা নাগরিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত দুইজনের প্রাণহানি ঘটে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ