বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


গাজায় ‘যুদ্ধাপরাধ’করছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল গাজায় ‘যুদ্ধাপরাধ’করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। তারা বলছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং চিকিৎসাকর্মীদের হত্যা ও নির্যাতন করছে। এ ঘটনা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’।

সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক আরবি সংবাদ টেলিভিশন চ্যানেল ‘আল-আরাবিয়্যাহ’ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেওয়া সেই বিবৃতিতে তদন্ত কমিশন বলেছে, ‘গাজার ওপর ব্যাপক আক্রমণের অংশ হিসেবে ইসরায়েল একটি সংগঠিত নীতি গ্রহণ করেছে, যার লক্ষ্য গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করা’।

কমিশন আরও জানায়, ‘ইসরায়েল চিকিৎসাকর্মী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর নিরবচ্ছিন্ন ও ইচ্ছাকৃত আক্রমণ চালিয়ে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অপরাধ করছে’।

জাতিসংঘের তিন সদস্যের এই তদন্ত কমিশনটি ২০২১ সালের মে মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল দ্বারা গঠিত হয়। যাদের কাজ ছিল ইসরায়েল এবং