শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ: মির্জা আব্বাস ফুটবল তারকা ব্রাহিম দিয়াজ ইসলামের ছায়ায় গাঁজা সেবন দেখে ফেলায় মাদরাসাছাত্রকে হত্যার পর লাশে আগুন! সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে

গাজায় শহীদের সংখ্যা ৪২ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
এক ফিলিস্তিনি পরিবারের আর্তনাদ- ছবি: সংগৃহীত

গাজা ভূখন্ডে ইহুদিবাদি সন্ত্রাসীদের অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। নতুন করে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি শহীদ হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৭ হাজারের বেশি ফিলিস্তিনি।

বুধবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩০ জন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরাইলের নির্বিচার হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ১০ জনে পৌঁছেছে বলে বুধবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯৭ হাজার ৭২০ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪৫ জন নিহত এবং আরও ১৩০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আনাদোলু

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ