আরমার হোসেন : ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশ থেকে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। দুদেশের সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তজার্তিক গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চান।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
জয়শঙ্কর বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশীরা একে অপরের ওপর নির্ভরশীল।
তিনি বলেন, বাংলাদেশে যা ঘটবে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের পক্ষ থেকে তাদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। আমাদের মধ্যে ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে; আমাদের জনগণের মধ্