ইউক্রেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সুমি অঞ্চলের একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে রাশিয়া। এতে ওই অঞ্চলের প্রায় এক লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দেশটির জাতীয় বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ইউক্রেনারগো বলছে, রাশিয়া সীমান্তবর্তী সুমি শহরটিতে বিদ্যুৎ মেরামতের কাজ চলছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের অসুবিধা ছাড়া অঞ্চলটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাশিয়া প্রায়ই ইউক্রেনের জরুরি সেবাগুলো ধ্বংস করে আসছে। এতে সেখানকার লোকেরা গ্রীষ্মের তীব্র গরমে পানি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই দিন পার করছে।
শুধুমাত্র গত তিন মাসে ইউক্রেন নয় গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্