বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


গাজায় যাওয়া ট্রাকভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজায় টানা যুদ্ধের কারণে খেয়ে না খেয়ে বহু ফিলিস্তিনিকে দিন কাটাতে হচ্ছে। নেতানিয়াহু প্রশাসনের কড়াকড়ির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে গাজায় যাওয়া ট্রাকভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা।

মঙ্গলবার (১৪ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিক্ষোভকারীরা গতকাল সোমবার গাজার উদ্দেশে নিয়ে যাওয়া ত্রাণবাহী ট্রাক অবরোধ করেছে। তারা পশ্চিম তীরে ট্রাক থেকে ত্রাণের প্যাকেজগুলো রাস্তায় ফেলে দিয়েছে এবং শস্যের প্যাকেট ছিঁড়ে ফেলেছে।

ট্রাক থেকে ফেলে দেওয়া এ ত্রাণগুলো হেবরনের পশ্চিমাঞ্চল দিয়ে জর্ডান থেকে এসেছিল। এগুলো গাজা খাদ্য ও ত্রাণ সংকটে থাকা উপত্যকার হাজার হাজার মানুষের জন্য পাঠানো হচ্ছিল।

ইসরায়েলিদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। তারা এ ত্রাণের ট্রাক লুটের ঘটনাকে ইসরায়েলিদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে।

বিক্ষোভকারীদের দাবি, তারা গাজায় ইসরায়েলি জà¦