যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের কারণে দেশটিতে উচ্চশিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পুলিশি বাধার মুখেও বিক্ষোভ দমানো যাচ্ছে না। বরং আরও বেশি দেশটির কলেজ-বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ ছড়িয়েছে।
ফিলিস্তিনপন্থী এই বিক্ষোভ শুধু যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সীমাবদ্ধ নেই। পাশের দেশ কানাডাতেও বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। এ ছাড়া ইউরোপের বেশ কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে এমন প্রতিবাদ। ইউরোপের যুক্তরাজ্য ও ফ্রান্সে ব্যাপকভাবে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দেখা গেছে।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভের কারণে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেককেই গ্রেপ্তার-আটক করা হচ্ছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, ফিলিস্তিনকে সমর্থনের কারণে তাঁরা যেকোনো পরিণতির