রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সৌদির রাষ্ট্রীয় আমন্ত্রণে ওমরা করলেন ২৯ দেশের ৫ শতাধিক ইসলামি ব্যক্তিত্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত এক মাসে বিশ্বের ২৯টি দেশের ৫০০ ইসলামী ব্যক্তিত্ব পবিত্র ওমরা পালন করেছেন। গত ১ ফেব্রুয়ারি ওমরাহ প্রোগ্রামের দ্বিতীয় দফায় এবার ১৫ দেশ থেকে ২৫০ জন ওমরাযাত্রী মদিনায় পৌঁছেন। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গেস্ট অব কাস্টডিয়ান অব টু হলি মস্ক প্রগ্রামের আওতায় তাঁরা ওমরা করেন।

এবার ওমরা পালন করা দেশগুলো হলো—বসনিয়া ও হার্জেগোভিনা, আলবেনিয়া, কসোভো, ম্যাসিডোনিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, মন্টিনিগ্রো, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা।

এর আগে গত ৩ জানুয়ারি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় নির্দেশনায় এ বছর বিশ্বের সব দেশ থেকে সর্বমোট এক হাজার মুসলিম ব্যক্তিত্বকে পবিত্র ওমরা করানোর অনুমোদন দেন। পরদিন প্রথম দফায় মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, তাইওয়ান, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, হংকংসহ পূর্ব এশিয়ার ১৪টি দেশ থেকে ২৫০ জন মুসলিম ব্যক্তিত্ব পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব যান।

ওমরা পালনের পাশাপাশি তাদের মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করানো হয়। মদিনায় অবস্থানকালে পবিত্র মসজিদে নববী, মসজিদে কুবা, বদর ও ওহুদ প্রান্তরসহ ইসলামের ইতিহাস সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করেন।

আর মক্কায় অবস্থানকালে পবিত্র কাবাঘরের গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সসহ পবিত্র মসজিদুল হারামের আশাপাশ এলাকা পরিদর্শন করেন।

সৌদি আরব প্রতিবছর রাষ্ট্রীয় অতিথি হিসেবে এক হাজারের বেশি মুসলিম ব্যক্তিত্বের পবিত্র হজের আয়োজন করে থাকে। গত বছর দেশটির সরকার বিশ্বের ৯০টির বেশি দেশ থেকে কয়েক হাজার জনকে হজ করিয়েছে।

সূত্র : আরব নিউজ

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ