শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


হামাস কর্তৃক শিশু হত্যার প্রমাণ দিতে পারছে না ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলের ভেতরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপ হামাস। এরপর কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে হামাস যোদ্ধাদের হাতে ইসরায়েলি শিশুদের শিরশ্ছেদের ভয়ংকর খবর, ছবি ও ভিডিও প্রকাশিত হতে থাকে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই মূলধারার গণমাধ্যমগুলোতে এ নিয়ে খবর প্রকাশিত হয়। অবধারিতভাবেই একটি হিংসাত্মক ও তিক্ত যুদ্ধে এসব খবর ও অনলাইন কনটেন্ট বিশেষভাবে উসকানি হিসেবে কাজ করেছে। 

এই উসকানির সর্বশেষ প্রতিফলন দেখা গেছে যুক্তরাষ্ট্রে। গত শনিবার যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের উইল কাউন্টিতে ছয় বছরের ফিলিস্তিনি এক শিশুকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করেন বাড়ির মালিক। শিশুটির মাও গুরুতর আহত। ইসরায়েলে হামাসের আক্রমণের ক্ষোভ থেকেই এ হামলা করেছেন বলে স্বীকার করেছেন সেই ব্যক্তি। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ইসরায়েলি শিশুদের শিরশ্ছেদ করে হত্যার ছবি, ভিডিও ও সংবাদ প্রতিবেদনগুলো কিন্তু কেউ-ই কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি। সব তথ্যই সরবরাহ করেছে ইসরায়েলে সামরিক বাহà