মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার ভূমিকম্পে কাঁপল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল রোববার (১৪ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি সেন্টার এই তথ্য জানিয়েছে।

গতকালের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল খুজেস্তান প্রদেশের রামশিরের মোশরাগেহ শহরে।

ইরানের ভূমিকম্পের আগে একই দিন প্রতিবেশী আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রোববার (১৫ অক্টোবর) প্রদেশটির রাজধানীতে ৬ দশমিক ৩ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে একজন নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রোববার হেরাতে প্রথমে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথম ভূমিকম্পের ২০ মিনিট পর ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত ৭ অক্টোবর হেরাতের একই এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের পরপরই আরও আটটি শক্তিশালী আফটারশকের ঘটনা ঘটে। এসব ঘটনায় হেরাতের গ্রামীণ এলাকায় অনেক বাড়িঘর ধসে যায়। এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের ৯০ শতাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ।

জাতিসংঘ বলছে, গত ৭ অক্টোবরের ভূমিকম্পে জিন্দা জান জেলার অন্তত ছয়টি গ্রাম সম্পূর্ণরূপে মাটির সঙ্গে মিশে গেছে। এই ভূমিকম্পে ১২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সত্র: আনাদোল

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ