সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

সৌদি আরব মক্কা-মদিনার শতাধিক ঐতিহাসিক স্থান সংস্কার করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

সৌদি আরব মুসলমানদের কাছে পবিত্র শহর মক্কা ও মদিনার শতাধিক ঐতিহাসিক স্থান সংস্কারের পরিকল্পনা করেছে।

গত সোমবার মক্কায় এক অনুষ্ঠানে দেশটির হজ ও ওমরা মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এই পরিকল্পনার কথা জানান।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হজ করতে আসা মুসলমানরা মক্কা ও মদিনার যেসব ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন, সেসবের সংস্কার করা হবে বলে জানিয়েছেন আল রাবিয়াহ। এই কাজে সরকার বেশ কয়েকটি অংশীদারের সহযোগিতা নেবে।

মক্কার সাংস্কৃতিক অঞ্চল হিরায় এক অনুষ্ঠানে তৌফিক আল রাবিয়াহ বলেন, ‘পবিত্র মক্কা এবং আল মদিনা আল মুনাওয়ারায় আল্লাহর মেহমানদের অভিজ্ঞতা যেন আরও সমৃদ্ধ এবং অবিস্মরণীয় হয় সে লক্ষ্যে কাজ করা হবে। পবিত্র মক্কা এবং আল মদিনা মুনাওয়ারার মহান ইতিহাস রয়েছে এবং মুসলমানরা এটি সম্পর্কে জানতে আগ্রহী।’

মক্কায় আছে গ্র্যান্ড মসজিদ ও মদিনায় নবীজির সা. মসজিদ। দেশি-বিদেশি কাবায় অবস্থিত গ্র্যান্ড মসজিদে নামাজ পড়তে যান। হজে ছাড়া ওমরার জন্যও প্রতি বছর বহু মুসলিম গ্র্যান্ড মসজিদে যান।

হজ ও ওমরা পালনে আসা মুসল্লিরা মদিনায় মসজিদে নবুবিতে। সেখানে আছে মহানবীর সা. রওজা শরিফ।

এই মৌসুমে ওমরা বা অন্যান্য তীর্থযাত্রার জন্য বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমানের সমাগম হবে বলে প্রত্যাশা করছে ইসলামের জন্মস্থান সৌদি আরব।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ