বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

২০২৪ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আগামী ২০২৪ সালে কবে থেকে রমজান শুরু ও ঈদুল ফিতর উদযাপিত হবে, তার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।

চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ২৩ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ২১ এপ্রিল। অপরদিকে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোতে ২৪ মার্চ রোজা ২২ এপ্রিল ঈদ পালন করা হয়।

সেই হিসেবে আগামী বছরের (২০২৪) রমজান মাস শুরু হতে আর মাত্র ৬ মাস বাকি আছে। আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটি জানিয়েছে, তাদের গণনা অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস শুরু হবে মার্চের দ্বিতীয় সপ্তাহে এবং মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ১০ এপ্রিল।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সংস্থাটি জানিয়েছে, ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এখন ‘সফর’ মাস চলছে। তাদের মহাকাশীয় গবেষণা অনুযায়ী, আরবি বছরের পরবর্তী মাস ‘রবিউল আউয়াল’ শুরু হতে পার ১৬ সেপ্টেম্বর। আর সেই হিসাবে রমজান মাস শুরু হবে ২০২৪ সালের মার্চের দ্বিতীয় সপ্তাহে।

তবে সম্ভাব্য তারিখ জানানো হলেও, রমজান মাস কবে শুরু হবে এবং ঈদ কবে উদযাপিত হবে সেটি সম্পূর্ণ চাঁদ দেখে নির্ধারণ করা হবে।

সূত্র: খালিজ টাইমস

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ