মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ভারতীয় মুসলিমদের যে আহ্বান জানালেন মুসলিম ল' বোর্ডের সভাপতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ভারতের মুসলিমদের নিজেদের ঈমান ও বিশ্বাসের ওপর অবিচল থাকার আহ্বান জানিয়েছেন দেশটির অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী।

তিনি মুসলিমদের ঈমানের ওপর অবিচল থাকার পরামর্শ দিয়ে বলেন, দেশ বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করলেও হতাশার কোনো অবকাশ নেই। মুসলমানদের তাদের বিশ্বাসে অবিচল থাকতে হবে। শিরকের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং ভবিষ্যত প্রজন্মের নিরাপত্তা ও কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

৬ সেপ্টেম্বর (বুধবার) ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার হাই স্কুল মাঠে ‘ইসলাহে-মুশেরা’ শীর্ষক জনসভায় সভাপতির বক্তব্যে মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী এ আহ্বান জানান।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সেক্রেটারি মাওলানা ড. ইয়াসিন আলী ওসমানি, এআইএমপিএলবি-এর সদস্য মাওলানা ড. মোহাম্মদ মতিনউদ্দিন কাদরি এবং মাওলানা মুফতি ওমর আবেদীন।

বক্তারা মুসলমানদের দায়িত্ব পালনের পাশাপাশি পাপপূর্ণ আচরণ থেকে বিরত থাকতে এবং ইসলামী শরীয়াহ নীতি মেনে চলার আহ্বান জানান।

বক্তারা ইসলামি শরিয়াহর অখণ্ডতা রক্ষার গুরুত্বের উপর জোর দিয়ে বলে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন-পরিবর্ধন সম্ভব হলেও ইসলামি শরিয়াহ নীতিমালা পরির্তনশীল নয়।

সমাবেশে কুরনুল এবং আশেপাশের গ্রাম থেকে আসা শতাধিক অংশগ্রহণকারীদের অংশগ্রহণ দেখা গেছে।

সূত্র: সিয়াসাত ডেইলি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ