বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল এর আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমৃদ্ধ দেশ আদর্শিক প্রজন্ম গঠনে ইমামগণকে এগিয়ে আসতে হবে:বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল

দেশের এই ক্রান্তিলগ্নে সামাজিক অবক্ষয় প্রতিরোধ করে সুন্দর সমৃদ্ধ দেশ গঠন ও নীতিবান আদর্শিক প্রজন্ম তৈরি করা একান্ত অপরিহার্য।  সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি অঞ্চলের ইমাম খতীবকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

আজ শনিবার (৯ আগস্ট)সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মুফতী হামিদুল ইসলাম নাফিসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুফতী মনির হোসেন রাহমানী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম আল্লামা মুহিবুল্লাহিল বাকী নদভী দা. বা।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্র চিন্তক, গবেষক মাওলানা মুসা আল হাফিজ।

মুসা আল হাফিজ  বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খতীবগণকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সামজিক ভাবে মানুষের নৈতিক মানোন্নয়ন ও ইসলামী তাহজিব তামাদ্দুনের আলোকে একটা স্বপ্নের বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় কাজে লাগানো সকলের দায়িত্ব। এই প্রক্রিয়া ব্যর্থ হলে দেশের আগামী দিনগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

আরও বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটি মহাসচিব আল্লামা মুফতী ইমাদ উদ্দীন, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, ছোট পীর সাহেব শর্ষীনা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতী ফখরুল ইসলাম, মুফতী সাইদ আহমদ, মুফতী সামিউল ইসলাম,মুফতী ইমরানুল বারী সিরাজী,মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, মাওলানা আখতারুজ্জামান, মুফতী যুবায়ের রশিদ, হাকিম আজহারুল ইসলাম নোমানী, মুফতী খায়রুল ইসলাম আজাদী, মুফতী শরীফুল হক আব্বাসী, মুফতী আলাউদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে মাওলানা হামিদুল ইসলাম নাফিসকে সভাপতি,মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা রুহুল আমীন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা দেলোয়ার হোসাইন আজমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, মাওলানা আজহারুল ইসলাম নোমানীকে সহসভাপতি ও মাওলানা মনির হোসেন রাহমানী কে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ