শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বন্যার্ত মানুষের পাশে ‘শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

বন্যার্ত এলাকায় অসহায় আলেম, সাধারণ মানুষ ও বেশকিছু মাদরাসার পাশে দাড়িয়েছে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জনূরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বন্যার্ত বিভিন্ন অঞ্চলে যায় মাদরাসাটির ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে গঠিত ২৫ জনের একটি স্বেচ্ছাসেবী টিম।

চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী জানান, বন্যার্ত এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করা অসহায় পরিবার, বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, শতাধিক আলেম ও চারটি মাদরাসায় নগদ অর্থ, খাদ্য-পানীয়, পরিধেয় কাপড়সহ প্রয়োজনীয় সামগ্রি বিতরণ করেছে আমাদের প্রতিষ্ঠান।

চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই-নূরের মুতাওয়াল্লি জনাব ইমাদুদ্দীন নোমান বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষ মানুষের জন্য। আমাদের ধর্ম ইসলাম একভাইকে অপর ভাইয়ের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এটি শুকরিয়ার বিষয়। আমাদের পক্ষ থেকে এগুলো মোটেও ত্রাণ নয়। সামান্য হাদিয়া। এই উপহার সামগ্রিতে চৌধুরীপাড়া নূর মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষের অবদান রয়েছে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, যে যেভাবে পারি আমরা যেন বন্যার্ত এই মানুষের পাশে যেন দাঁড়াই।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ