শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

আস-সুন্নাহর ত্রাণ তহবিলে অনলাইনে ১২ দিনে ১৫ লাখ মানুষের অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আস সুন্নাহ ফাউন্ডেশনে শুধু মোবাইল ব্যাংকিং ও ওয়েবসাইটের মাধ্যমেই ১৫ লাখের বেশি মানুষের অনুদান এসেছে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মাত্র ১২ দিনেই উক্ত অনুদান আস সুন্নাহর অ্যাকাউন্টে জমা হয় এবং এর বাইরে অনেকে সাধারণ ব্যাংকিং চ্যানেলে এবং নগদ অনুদান দিয়েছেন বলেও জানান তিনি।

সোমবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ এ কথা বলেন।

আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, পথচলার শুরু থেকেই আমরা চেয়েছি, আস সুন্নাহ ফাউন্ডেশন গণ মানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক। আল্লাহর শুকরিয়া যে, ধীরে ধীরে আস-সুন্নাহ ফাউন্ডেশন গণ মানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে। দাতাদের এই বিশাল সংখ্যাই প্রমাণ করে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল প্রাণশক্তি কারা।

আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও জানান, এবারের বন্যায় সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ ২০ লাখ ৫৬ হাজার টাকা। বন্যায় আমাদের মোট তহবিলের তুলনায় সংখ্যাটা খুবই ক্ষুদ্র। অর্থাৎ লক্ষ লক্ষ সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমাদের অনেক বড় বন্যা তহবিল গঠিত হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, গণ মানুষের প্রতিষ্ঠান হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আরো সামনের দিকে এগিয়ে যাক, আপনাদের ভালোবাসায় সিক্ত হোক, মহান রবের কাছে এটাই প্রার্থনা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ