শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

“বন্যায় আলেম সমাজের অবদান চিরস্বরণীয় হয়ে থাকবে”

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যায় প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদান করছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনে

বন্যায় আলেম সমাজের অবদান চিরস্বরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর  মাওলানা মুজিবুর রহমান হামিদী।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো দয়া বা অনুগ্রহ নয় বরং আমাদের ঈমানী ও মানবিক দায়িত্ব। ইসলাম সহমর্মিতা ও মানবতার কল্যাণের ধর্ম। ইসলামের আদর্শই হচ্ছে একে অপরের সহযোগিতা করা, একজন আরেকজনের পাশে দাড়ানো। ইসলামের এই সুমহান শিক্ষার চেতনার আলোকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাড়িয়ে ইসলামী নেতৃবৃন্দ, আলেম, ছাত্র ও যুব সমাজ যে অবিস্মরণীয় অবদান রেখে চলছে তা চিরস্বরণীয় হয়ে থাকবে।

আজ মঙ্গলবার ( ২৭ আগস্ট) সকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ শ্যামপুর, উত্তর শ্যামপুর, পীর যাত্রাপুর, জগতপুর ও সাদকপুর বন্যায় প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিশেষ সম্পাদক ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুফতি জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর আলম শাহিন, ছাত্র আন্দোলন ঢাকা মহানগরীর সহ সভাপতি হাফেজ আতাউল্লাহ প্রমূখ। আরো উপস্থিত ছিলেন পীর যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের ও ইউপি মেম্বার শফিউল করিম প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ