শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বন্যার্তদের পাশে ‘খেদমতে খালক ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলে কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলায় অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দি। সীমাহীন দুর্ভোগ বানভাসি এসব মানুষ। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন।  ত্রাণ তৎপরতায় পিছিয়ে নেই ‘খেদমতে খালক ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আলী নেতৃত্ব ও তত্ত্বাবধানে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও সেবা প্রদানের জন্য কাজ করছে  ওলামায়ে কেরামের একটি টিম।

খেদমতে খালক ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ আলী আওয়ার ইসলামকে জানান, আলহামদুলিল্লাহ শুক্রবার আমরা এক ট্রাক ত্রাণ বিতরণ করেছি। আমি সরাসরি সেখানে ছিলাম। এমন এমন ভেতরের এলাকায় আমরা ত্রাণ পৌছিয়েছি, যেখানের মানুষ বলেছে- ইতোপূর্বে তারা ত্রাণ পায়নি। অনাহারে আছে তারা।

‘তাছাড়া খেদমতে খালক ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল রোববার ২ ট্রাক পাঠানো হয়েছে এবং আজ সোমবার ১ ট্রাক ত্রাণ পাঠানো হয়েছে।’ –যুক্ত করেন মুফতি মোহাম্মদ আলী

তিনি জানান, ফেনীতে ত্রাণ বিতরণের সময় আমরা সদর হাসপাতালে গিয়েছিলাম। সেখানে শত শত রোগী। কিন্তু তেমন কোনো ডাক্তার বা নার্স দেখতে পাইনি। রোগীরাও দিশেহারা। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় তাদের চিকিৎসাও হচ্ছে না ঠিক মতো। চিকিৎসা ও খাবার-দাবারের জন্য আমরা তাদেরকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছি।

খেদমতে খালক ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, আমি সরকারকে আবেদন জানাবো, বন্যাদুর্গত এলাকাগুলোর হাসপাতালে যেন দ্রুত ‍উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। রোগীদের সেবা যেন নিশ্চিত করা হয়।

ত্রাণ কার্যকমের সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেদমতে খালক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রমে আপনিও চাইলে শরীক থাকতে পারেন। যেগাযোগ- 01712 223926, 01637 187535 (বিকাশ পার্সোনাল)।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ