শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

আল্লামা ইসহাক ফরিদী রহ.কে নিয়ে ‘মনীষী গবেষণা সপ্তাহ’ শুরু হচ্ছে আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

আগামীকাল থেকে শুরু হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের ভিন্নধর্মী আয়োজন, ‘মনীষী গবেষণা সপ্তাহ ২০২৪।’ আয়োজনটিতে ‘আল্লামা ইসহাক ফরিদী রহ. : জীবন কর্ম ও সাধনা’কে উপজীব্য করে নানা আয়োজন রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে- এক. অনলাইন কনফারেন্স। দুই. সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। তিন. লেখা প্রকাশ।

শনিবার (৮ জুন) সকাল থেকেই আওয়ার ইসলামে শুরু হবে এই আয়োজন। সপ্তাহজুড়ে তিন ক্যাটাগড়ির আয়োজনে চর্চিত হবেন বরেন্য আলেম আল্লামা ইসহাক ফরিদী রহ.।

তিন ক্যাটগড়ির অনুষ্ঠানগুলোর মধ্যে অনলাইন কনফারেন্স অনুষ্ঠিত হবে ৩ পর্বে। আগামী শনি, রবি ও সোমবার রাত নয়টায় আওয়ার ইসলাম টিভিতে সরাসরি প্রচারিত হবে এই আয়োজন। এতে অংশগ্রহণ করবেন আল্লামা ইসহাক ফরিদী রহ. এর সহপাঠী, সহকর্মী, শাগরেদ, আত্মীয়স্বজনসহ দেশবরেণ্য শাইখুল হাদিস, মুহাদ্দিস, লেখক, সাংবাদিক, সংগঠক ও চিন্তক আলেমগণ।

পাশাপাশি সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় সপ্তাহ জুড়ে আল্লামা ইসহাক ফরিদী রহ. সংশ্লিষ্ট নানা প্রশ্ন দেওয়া হবে আওয়ার ইসলাম পাঠকদের জন্য। এর মধ্যে সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে প্রতিদিন তিনজনকে দেওয়া হবে পুরস্কার।

এছাড়া লেখা প্রকাশ ক্যাটাগড়িতে আওয়ার ইসলাম পত্রিকায় বিশেষ আয়োজনের মাধ্যমে আল্লামা ইসহাক ফরিদী রহ.কে নিয়ে স্মৃতিগদ্য, ফিচার, ছড়া-কবিতা, মুক্তগদ্যসহ বিভিন্ন লেখা প্রকাশ করা হবে।

অনুষ্ঠান বাস্তাবায়নের জন্য ইতোমধ্যে আল্লামা ইসহাক ফরিদী রহ. এর সহপাঠী, সহকর্মী, শাগরেদ, আত্মীয়স্বজনকে নিয়ে একাধিক বৈঠক সম্পন্ন করেছে আওয়ার ইসলাম। এছাড়া সার্বিক প্রস্তুতিও সম্পন্ন করেছে পত্রিকাটি।

প্রবাদতুল্য এই মনীষীকে নিয়ে আয়োজিত ‘মনীষী গবেষণা সপ্তাহ ২০২৪’ এর সব আয়োজন দেখা যাবে আওয়ার ইসলাম ও আওয়ার ইসলাম টিভিতে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ