বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা

সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি স্তরে নিরেট সৎ, আদর্শবান ও যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমীর পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মঙ্গলবার (৯ জুন) রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ হাই স্কুল অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই বলেন, সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব এমন ব্যক্তিদের হাতে অর্পণ করতে হবে, যারা দ্বীন, আদর্শ ও সংগঠনের স্বার্থে আন্তরিকভাবে কাজ করতে সক্ষম। ভেজাল ও সুবিধাবাদী লোকদের কোনোভাবেই কমিটিতে স্থান দেওয়া উচিত নয়।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, দেশের চলমান সংকট উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ জন্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং কর্মী গঠনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দায়িত্বশীলদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার এবং রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু।

সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ইদ্রিস আলী।

সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিনিধি/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ