মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


নগরকান্দায় নির্বাচনী সভায় আজ বক্তব্য দেবেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনী সভায় অংশ নিতে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সফরে আসছেন আলোচিত ইসলামী বক্তা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা উপজেলা) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী সভায় মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীর পক্ষে ভোট চেয়ে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

আয়োজকেরা জানান, মামুনুল হকের সড়ক পথে নগরকান্দায় পৌঁছানোর কথা রয়েছে দুপুর ২টার দিকে। এর আগে দুপুর ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা ঈদগাহ মসজিদ চত্বরে একটি জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। দুপুর আড়াইটার দিকে নগরকান্দা সভায় বক্তব্য দেবেন তিনি। উপজেলা সদরের মহেন্দ্র নারায়ণ একাডেমি (এম.এন.একাডেমি) মাঠে এ সভার আয়োজন করা হয়েছে।