জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনের সময় আমার মা-বোনেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি পান করিয়েছে, তারাই এবার ভোট চুরি ঠেকাবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাই বাড়ি মাঠে আয়োজিত একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, অনেকেই এখন ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছে। এসব চেষ্টা প্রতিহত করতে ভোটারদের সতর্ক থাকতে হবে। যারা এ পরিকল্পনা করছেন আপনারা সাবধান হয়ে যান। আপনারা ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে পাহারায় যাবেন।