মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

প্রার্থিতা ফিরে পেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের তিন প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে ৭০ জনের শুনানি শেষে ৫২টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন প্রার্থী রয়েছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রেস উইং থেকে জানানো হয়, আপিলের প্রথম দিনের শুনানিতে বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—ফরিদপুর-৪ আসনে মাওলানা মিজানুর রহমান মোল্লা, কিশোরগঞ্জ-১ আসনে মাওলানা হেদায়েতুল্লাহ হাদী এবং গাজীপুর-৫ আসনে মাওলানা গাজী রুহুল আমীন।

প্রসঙ্গত, বাংলাদেশ খেলাফত মজলিসের মোট ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এর মধ্যে ইতোমধ্যে ১৭ জন প্রার্থী আপিল করেছেন।