সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা- সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতিকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার তোরণে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এবং এর প্রতিবাদে ইসলামি ৮ দলীয়ঐক্যজোটের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপরে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়রের বাড়ির সংলগ্ন এলাকায় নির্মিত এ তোরণে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জানাজানি হয় এবং অনেক সমালোচনার সৃষ্টি হয়।