বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


হাসিনা-কামালের মৃত্যুদণ্ড: ন্যায়বিচারের বিজয়ে শুকরিয়া জ্ঞাপন লেবার পার্টির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার দায়ে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় শুকরিয়া আদায়, ন্যায়বিচারের বিজয় এবং রায়কে যুগান্তকারী মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

সোমবার (১৭ নভেম্বর) লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান সাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন- জুলাইয়ের ছাত্র-জনতার ন্যায়সঙ্গত গণআন্দোলনে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে যে গণহত্যা চালানো হয়েছিল, আজকের রায় সেই ভয়াবহতম নৃশংসতার বিরুদ্ধে ন্যায়বিচারের পূর্ণ স্বীকৃতি। এই রায় শুধু দà