চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী ছাত্রনেতাদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনের ফলাফল হবে ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর নির্বাচনের মতোই। তরুণরাই ককপিটে বসে দেশ পরিচালনা করবে, আমরা শুধু পেছন থেকে শক্তি জোগাব।”
‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান তরুণ ছাত্রনেতাদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের নেতৃত্বেই অভ্যুত্থান হয়েছে, আগামী নতুন বাংলাদেশ গড়ে উঠবে তরুণদের হাত ধরে।” তিনি আরও বলেন, “আগামী বাংলাদেশের চিত্র দেখতে à¦