জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রায় ৩০–৪০ বছর আগে দেশে একবার গণভোট হয়েছিল। আবারও গণভোটের সময় এসেছে। এবার আমাদের ঠিক করতে হবে যে নিয়মগুলো শেখ হাসিনাকে ধীরে ধীরে একজন স্বৈরাচারে পরিণত করেছে, সেগুলোর পরিবর্তন প্রয়োজন কি না।
তিনি বলেন, এই জুলাই সনদই হলো সেই দলিল, যেখানে উল্লেখ আছে কোন পরিবর্তনগুলো আনলে জনগণ ও সরকারের ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি হবে, কোন পরিবর্তনগুলো আনলে আগামীতে আর কোনো সরকার স্বৈরাচারে রূপ নেবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এনসিপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।