বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


২৮ অক্টোবর লগি-বৈঠা হামলায় নিহতদের স্মরণে কর্মসূচি দিলো জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা হামলায় নিহতদের স্মরণে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি জানান, আগামী ২৮ অক্টোবরকে কেন্দ্র করে সারাদেশে মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। এজন্য সংগঠনের সব পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ২০০৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ২৮ অক্টোবর সারাদেশে লগি-বৈঠা নিয়ে তাণ্ডব চালায়। সেদিন ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী একটি জনসভা আয়োজন করে। সকাল থেকে জনসভার মঞ্চ নির্মাণের কাজ চলছিল। হঠাৎ ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা লগি-বৈঠা, লোহà¦