বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা আগে দেখেছি, কোনো কোনো দল নিজেদের ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতেন। আমরা মনে করি শুধুমাত্র সরকারি দল সংবিধান সংশোধন করতে পারেন না। শুধু একটিমাত্র দল সংবিধান সংশোধন করবে সেটি আমরা চাই না।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, আমরা চাই যারা ক্ষমতাসীন দল থাকবে তারা, একইসঙ্গে অন্যান্য বড় দলগুলোকেও রাষ্ট্রের প্রয়োজনে এখানে এক হতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক, এটা আমাদের মূল প্রিন্সিপাল। কিন্তু সেটিকে একটু কঠিন করতে হবে।
এর আগে সকাল সোয়া ১১টায় বৈঠক শুরু হয়। ব