বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের অনুমোদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এটা অন্তর্বর্তী সরকারের অনধিকার চর্চা। যা ২৪ এর গণঅভুত্থানের শহীদদের রক্তের সাথে চরম গাদ্দারী ও বিশ্বাসঘাতকতার শামিল। এদেশের মানুষ রক্ত দিয়ে ভারতীয় আধিপত্যকে উৎখাত করেছে, পশ্চিমাদের দাসত্ব করার জন্য নয়।
তিনি বলেন, মানবাধিকার সুরক্ষার দোহাই দিয়ে তারা দেশের আভ্যন্তরীণ বিষয়াদিতে নাক গলাবে।