বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দুর্নীতি হবে না: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, যাদের রক্তে দুর্নীতি ও মানুষ হত্যার মতো হারাম প্রবাহিত, তাদের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। ৫ আগস্টের পর যারা চাঁদাবাজি করছে, ধর্ষণ ও খুনখারাবি করছে তাদেরকে এদেশের মানুষ আর দেখতে চায় না।

বুধবার (৯ জুলাই) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী বাস টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার আওতাধীন কুমারখালী-খোকসা উপজেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, আমরা জুলাইতে রক্ত দিয়েছিলাম, যাতে নতুন করে আর এদেশের কোনো নারী ধর্ষিতা না হয়, কেউ অভুক্ত না থাকে, কেউ বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের স্বীকার না হয়, কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গুম না হয়। অথচ বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। এদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি এবং জাপার