বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


জাতীয় স্বার্থে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী: ড. মাসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামায়াতে ইসলামী কোনো দলীয় স্বার্থে নয়, বরং জাতীয় স্বার্থে সমাবেশের ডাক দিয়েছে। তিনি বলেন, আসন্ন ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশের সাত দফা দাবি পুরোপুরি জাতীয় স্বার্থে নির্ধারিত হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোন এর দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ একথা বলেন।

এদিনের সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, চকবাজার-বংশাল জোনের পরিচালক দেলাওয়ার হোসেন।