ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ মঙ্গলবার (৮ জুলাই) দলের নিয়মিত বৈঠকে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি গৌরবোজ্জ্বল গণঅভ্যুত্থানের পরেও বিগত ৬ মাসে ৫২৯টি রাজনৈতিক সহিংসতায় ৭৯ নিহত ও ৪ হাজার আহত হওয়া প্রমাণ করে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিববর্তন আসে নাই। একটি চেতনাদীপ্ত রক্তস্নাত অভ্যুত্থানের পরে দেশের রাজনীতিতে এই সহিংসতার মূলকারণ আমাদের অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি। এই ৫২৯টি সহিংসতার ঘটনার ৪৪৫টিই বিএনপির অন্তঃকোন্দলে ও বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের বলে এইচআরএসএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই যখন দেশের প্রধান রাজনৈতিক দলের সহিংস প্রবনতা তখন আগামী নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের অবশ্যই শংকিত হতে হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি সুস্থ করতে এবং রাষ্ট্রপরিচালনায় দেশের সকল নাগরিকের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে পিআর নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি হ