মুফতী খন্দকার আজিজুল হক ইয়াকুবী
ইসলামি শিক্ষার পাশাপাশি দীনকে সর্বক্ষেত্রে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের পূর্বসূরিরা অবিরাম সংগ্রাম করে এসেছেন। তাদের সেই পথ ধরে এই সময়েও একঝাঁক আলেম ইলমি, দাওয়াতি ও সিয়াসতের লাইনে নিজেদের পুরোপুরি সোপর্দ করে দিয়েছেন। এই কাফেলারই একজন আলোকিত মানুষ মাওলানা মুফতী মুহাম্মাদ আলী। শিক্ষার বিস্তার, দাওয়াতের প্রসার এবং রাজনীতির ময়দানে একজন পরিশীলিত মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি।
মাওলানা মুহাম্মাদ আলীর জন্ম ১৯৭৭ সালের ২ কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দৌলতপুর গ্রামে। তার বাবার নামা মরহুম মুহাম্মাদ জংগু মিয়া, মা রহিমা খাতুন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। মাওলানা মুফতী মুহাম্মাদ আলী প্রথমে দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের সবাহি মকতবে আরবি কায়দা পড়ার মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেন। এরপর মসজিদের পাশেই অবস্থিত দৌলতপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় (বর্তমানে দারুল উলুম দৌলতপুর) কুরআনে কারিমের সবক গ্রহণ করেন। শিশুকালে দৌলতপুর সরকারি