বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘ইসরায়েলের পিআর পদ্ধতি কেন আলেম-উলামার আদর্শ হলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, দীর্ঘ ১৫ বছর পিআর পদ্ধতির নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম হয়নি, জনগণ রক্ত দেয়নি। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ইসরায়েলেও পিআর পদ্ধতির নির্বাচন হয়। ইসরায়েলের সেই পিআর পদ্ধতি কেন আলেম, উলামা ও পীরদের আদর্শ হলো, সেটা বুঝে আসে না।

বৃহস্পতিবার (৩ জুলাই) ময়মনসিংহ নগরীর নতুন বাজার বিএনপি কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের শোক, বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে ড্যাবের রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটের সংখ্যানুপাতের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচনের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ সংখ্যানুপাতের ভিত্তিতে নয়, জনগণ সরাসরি প্রার্থী, মার্কা, দল দেখে ভোট দিতে চায়। অপ্রাসঙ্গিক, অযৌক্তিক দাবি করে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা , জটিলতা সৃষ্টি না করে জাতীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচনের পথে হাঁটার জন্য সবার প্রতি আহ্বান জানাই।