বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত আন্দোলনের সাথে আজ সমমনা ইসলামী দলসমূহের লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই)  কামরাঙ্গীরচর মারকাজুল খেলাফত জামিয়া নুরিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংস্কার ও পতিত ফ্যাসিবাদীদের বিচার, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আওয়ামী সরকারের করা মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলমী দলসমূহের ঐক্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হুসাইন, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক আজিজুল হক, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী, নায়েবে আমীর মাওলানা মুজিà¦