দেশের মানুষ বিভিন্ন দলকে বিভিন্ন সময় ক্ষমতায় পাঠিয়েছে। কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এজন্য এবার জনগণ ইসলামি শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ‘ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যভাবনা’ বিষয়ক ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, সারা বাংলাদেশে একটি রব উঠেছে, দেশের মানুষ বলছে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলামি নীতি আদর্শের কোনো দলকে দেখিনি। তাই এবার ইসলামি দলকে দেখতে চাই। দেশের মানুষ চায় ইসলামি শক্তি ক্ষমতায় আসুক।