বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার মাসিক নির্বাহী বৈঠক আজ মঙ্গলবার (২৪ জুন) বাদ জোহর রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত এ বৈঠকে মহানগরের আওতাধীন সকল থানা ও ওয়ার্ড শাখা গঠনের অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ জুন, শুক্রবার, বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটের সামনে মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করা হয়।