বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হলে সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বিদ্যমান আইনের কারণে যখন প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হন, তখন সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে। তিনি আরও বলেন, বর্তমানে রাষ্ট্রপতি কেবল মোনাজাত বা কবর জিয়ারত ছাড়া আর কোনো কাজ করতে পারেন না, এমনকি রাষ্ট্রপতি কোন বক্তব্যও রাখতে পারেন না—যেহেতু তিনি যা বলেন তা প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুমোদিত হয়।

বুলবুল আরও বলেন, “জামায়াতে ইসলামী সবসময় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলেছে। যখন দলীয় প্রধান সরকার প্রধান হয়ে যায়, তখন সরকার রাষ্ট্র শক্তি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, বিরোধী দল ও মত দমন করার চেষ্টা করে। সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই রাষ্ট্রযন্ত্র প্রয়োগ করা হয়। এজন্য আমরা জামায়াতে ইসলামী দাবি জানাই—দলীয় প্রধানকে à