জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচির সাথে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। রবিবার সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে সংক্ষিপ্ত একটি পর্যালোচনা উপস্থাপন করেন। তিনি দলের অবস্থান তুলে ধরে বাকস্বাধীনতা ও ধর্মীয় অধিকার নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের স্বৈরশাসনামলের অধীনে রাজনৈতিক নিপীড়ন এবং বিশেষত নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের বিষয়েও তিনি আলোকপাত করেন। ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনগুলিকে প্রহসন হিসেবে চিহ্নিত করেন। এসময় তিনি বিশেষভাবে উল্লেখ করেন, জাপানের সাবেক রাষ্ট্রদূত যে ২০১৮ সালের বাংলাদেশের নির্বাচনের বিষয়টিকে ‘মধ্য রাতের নির্বাচন’ হিসেবে অভিহিত করেছিলেন, তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।<