মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


রিয়াদের মাটিতে যেন একখন্ড বাংলাদেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| মুহাম্মাদ মামুনুল হক || 

রিয়াদ সৌদীআরবের রাজধানী । প্রবাসী বাংলাদেশীদের সংখ্যার বিবেচনায় আরবের অন্যতম প্রধান শহর । অন্যান্য ইসলামী সংগঠনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসেরও জোরদার সাংগঠনিক তৎপরতা রয়েছে এই শহরে। 

অনেক দিন ধরে রিয়াদে সাংগঠনিক প্রোগ্রামের তাকাযা ছিল । অবশেষে আল্লাহর মেহেরবানীতে চলতি হজসফরে সেই তাকাযা পূর্ণ হলো।

১০ ই জুন মক্কা মুকাররামায় হেফাজতে ইসলামের এবং ১১ই জুন বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা মহানগরীর পর গতকাল ১২ই জুন বাংলাদেশ খেলাফত মজলিস রিয়াদ মহানগর শাখার উদ্যোগে রিয়াদে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও ঈদপুনর্মিলনী সমাবেশ । স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশ ।