মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘ইশরাক-ইশরাক’ স্লোগানে উত্তাল নগর ভবন, টানা আন্দোলনে অচল সেবা কার্যক্রম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে করপোরেশনের একাংশের কর্মচারী ও তার সমর্থকেরা। এর ফলে আজও (সোমবার, ২ জুন) অচল হয়ে রয়েছে নগর ভবন কেন্দ্রিক সব নাগরিক সেবা কার্যক্রম। সেবা নিতে আসা মানুষজন কার্যত ফিরে যাচ্ছেন খালি হাতে।

ইশরাকের সমর্থকেরা ‘ঢাকাবাসীর ব্যানারে’ নগর ভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। মূল ফটক আটকে দেওয়ার পাশাপাশি তারা করপোরেশনের বিভিন্ন শাখা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। আন্দোলনকারীদের স্লোগানে এখন সরগরম নগর ভবনের চতà§