ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নির্বিচারে শিশু-নারী হত্যাকাণ্ড এবং ভারতে মুসলমানদের ওপর ক্রমাগত নিপীড়ন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের উদ্যোগে ইমাম পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে আজ ২০ মার্চ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবীদ, আলেম-উলামা, ইমাম, খতিব ও ধর্মপ্রাণ জনসাধারণ অংশগ্রহণ করেন।
সভাপতির ভাষণে মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন,গাজায় মুসলিম গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতন মানবতার চরম লঙ্ঘন। দুঃখজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে, বরং পরোক্ষভাবে জালিমদের পক্ষে অবস্থান নিচ্ছে।
তিনি আরও বলেন, গাজায় রক্তগঙ্গা বইছে, একদিকে মসজিদ ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে ভারতের মুস