মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


ধর্ষণ ও মাদক প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসতে হবে: যুব জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবসমাজকে ধর্ষণ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন যুব জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ। রাজধানীর পল্টনস্থ বার্ডস আই রুফটপ রেস্টুরেন্টে ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের সাথে আয়োজিত ইফতার মাহফিলে যুব জমিয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ এ আহবান জানান।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। তিনি বলেছেন, আজ মাঠে-ঘাটে, রাজপথে, পল্লী-গ্রামে সর্বত্র ইসলামের জোয়ার উঠেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে— এই জোয়ারে যেন আমরা নিজেই ভেসে না যাই। সতর্ক ও সচেতন থাকতে হবে, যাতে গণতন্ত্রের নামে আমাদের মৌলিক আদর্শ ভূলুণ্ঠিত না হয়। ইসলামের মূল শিক্ষা যেন বিকৃত হয়ে কোনো তথাকথিত ‘আধুনিক ইসলাম’-এ পরিণত না হয়— এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি বলেছেন, আমি যেকোনো দলের হতে পারি—কিন্তু আমাদের সবার মানসিকতা হওয়া উচিত, আমাদের চিন্তা-চেতনা, কথা ও ভাবনায় ভুল-ত্রুটি থাকতে পারে। এই বাস্তবতা স্বীকার করা