মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে: মাওলানা জালালুদ্দীন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সাম্প্রতিক ব্যাপক ভাবে বেড়ে যাওয়া ছিনতাই- রাহাজানির ঘটনায়  উদ্বেগ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী সমূহের ম্রিয়মাণ তৎপরতায় জনমনে অসন্তোষ দেখে দিচ্ছে। কোন রকম বিলম্ব ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।

আজ (২৪ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে তারঁ নির্বাচনী এলাকা শরীয়তপুরের  জাজিরা উপজেলা সদরের টিএন্ডটি মোড়  মাঠে দলের পৌরশাখা আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সভায় তিনি আরও বলেন, পতিত হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামীলীগ  সব রকম উপায়ে দেশে নৈরাজ্য, বিশৃঙ্খলা, ছিনতাই-রাহাজানি, খুন-খারাবীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য অপপ্রয়াস চালিয়ে যাবে- এটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে  এক রকম ঘোষনাই দিয়ে রেখেছে। তারপরও সরকারের  যথাযথ পদক্ষে