সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আপ্যায়ন নিয়ে যা বললেন ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা ও আবাসনসহ কী কী সেবা দেওয়া হবে,নির্বাচন কমিশন (ইসি) সে বিষয়ে  সভা করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে ।নির্বাচন ভবনে  গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) এ বৈঠক হয়।

বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, বিদেশি পর্যবেক্ষকদের শুধু নিরাপত্তাই  নয়; যারা নিজ খরচে আসবেন, তারা কোন হোটেলে থাকবেন, কোন এলাকায় পর্যবেক্ষণে যাবেন এবং অতিথিদের নিরাপত্তাব্যবস্থা সব মিলিয়ে ‘স্বয়ংসম্পূর্ণ’ একটা সিদ্ধান্ত গ্রহণ করতে এ সভা করা হয়েছে।

ইসি সচিব জানান, সার্বিক বিষয়ে বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে হয়েছে এ সভা । এ ধরনের সভা হয় প্রতিটি সংসদ নির্বাচনের আগে।