বিএনপি নির্বাচনে আসবে কি না এটা তাদের একান্ত বিষয়। তবে তারা যদি নির্বাচনে আসার ইচ্ছা করে তাহলে তফসিল পুনর্বিবেচনা বা নির্ধারণের সুযোগ এখনো বিদ্যমান, বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
তিনি মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার ও বান্দরবন জেলার নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন। কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় এ সভা শুরু হয়ে শেষ হয় দুপুর আড়াইটায়।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে যা করা দরকার সব নির্দেশনা প্রশাসনকে দেওয়া হয়েছে। ইসির পক্ষ থেকে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বার বার নির্বাচনে আসার আহ্বান জানানো হচ্ছে। তাদের নির্বাচনে আসার অধিকার যেমন আছে, তেমনি না আসারও অধিকার à