নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান পরিস্থিতিতে বাংলদেশ খেলাফত মজলিস অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আজ (২৫ নভেম্বর) শনিবার পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার জরুরী অধিবেশনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচলনায় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমাà¦