মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮


জাতি একজন বিজ্ঞ আলেম ও দীনের একনিষ্ঠ খাদেমকে হারালো: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেখল মাদরাসার মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন ও প্রবীণ শিক্ষাবিদ হযরত মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

শোকবার্তায় তারা বলেন, মাওলানা উসমান ফয়েজী (রহ.) ছিলেন দ্বীনি ইলম, তালিম-তরবিয়ত ও ইসলামী খেদমতে নিবেদিতপ্রাণ আলেম। দীর্ঘদিন মেখল মাদরাসার মুহতামিম হিসেবে তিনি দ্বীনি শিক্ষার প্রসার এবং আলেম-উলামা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ইন্তেকালে দেশ একজন বিজ্ঞ আলেম ও দীনের একনিষ্ঠ খাদেমকে হারিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, মাওলানা উসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে তার পরিবার, ছাত্র-শিক্ষক, সহকর্মী ও অসংখ্য ভক্ত-অনুরাগী গভীরভাবে শোকাহত। তার ইন্তেকালে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তারা বলেন, আল্লাহ তায়ালা যেন মাওলানা উসমান ফয়েজীর জীবনের সব দীনি খেদমত কবুল করেন, তার ভুলত্রুটি ক্ষমা করেন, তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র-শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সবরে জামিল দান করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ