|| মাওলানা উবায়দুর রহমান খান নদভী ||
দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন ঢাকায় আসেন তখন দেশের মানুষ বিশেষ করে ১৭ বছরে বুঝমান হওয়া নতুন প্রজন্ম প্রথম তারেক সাহেবকে মন দিয়ে শুনেছে। সেদিন ৩০০ ফুট ৩৬ জুলাই এভিনিউয়ে দেশবাসী তাঁর মুখে বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, বারবার আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, দোয়া ইত্যাদি বাংলাদেশী মুসলমানের ব্যবহৃত শব্দ ও পরিভাষা শুনে তাঁকে জানা বোঝার সুযোগ পেয়েছিল। আর যারা বয়সে প্রবীণ, যারা প্রেসিডেন্ট শহীদ জিয়াকে দেখেছেন শুনেছেন তারা প্রধানমন্ত্রীর মধ্যে তাঁর শহীদ পিতার আলোক আভা দেখতে পেয়েছেন। এরপর যারা অপেক্ষাকৃত মধ্যবয়সী তারা খুঁজে পেয়েছেন তাঁর মাতা দেশপ্রেমের প্রতীক, আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছায়া।
২.
